Current date Sep 6, 2026
বিনোদন

বিচ্ছেদের পর প্রথম বড় পর্দায়

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : ২২ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদ হয়ে গেছে শাকিব-অপুর। যদিও সিটি করপোরেশনের পারিবারিক আদালত ১২ মার্চ শেষবারের মতো দুজনকে আবার সমঝোতা বৈঠকে ডেকেছে। তারপরও ডিভোর্স বহাল থাকছে। শাকিব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ওই বৈঠকে তিনি যাচ্ছেন না। তার কথায়, অপুর সঙ্গে আর সংসার করার প্রশ্নই ওঠে না। অপুও এই ডিভোর্স মেনে নিয়েছেন। এই যখন তাদের দাম্পত্য সম্পর্কের ভঙ্গুর চিত্র তখনই তারা আবার একসঙ্গে বড় পর্দায় আসছেন। পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে এই জুটি অভিনীত ‘পাংকু জামাই’ ছবিটি। ২০১৬ সালে শুটিং হয় ছবিটির। কাজ যখন প্রায় শেষ পর্যায়ে তখন অপু নিরুদ্দেশ হয়ে যান। গত বছরের এপ্রিলে ফিরে আসার পর আগস্টে অপু ছবিটির বাকি কাজ শেষ করেন। নির্মাতা আবদুল মান্নান জানান, শাকিবের ডাবিং বাকি ছিল। খানিকটা সম্প্রতি শেষ করেছেন। ১ মার্চ নতুন ছবি ‘ভাইজান এলো রে’র শুটিংয়ে কলকাতা উড়াল দিয়েছেন শাকিব। পরিচালকের ইচ্ছা বাকি ডাবিং সেখানেই করবেন। সবকিছু ঠিক থাকলে বাংলা নববর্ষে ‘পাংকু জামাই’ শাকিব-অপুকে নিয়ে বড় পর্দায় আসবে। এই জুটিকে সর্বশেষ দেখা যায় ২০১৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ ছবিতে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...