Current date Sep 6, 2026
বিশ্ব

বিমান দুর্ঘটনায় নিহতদের ১৩ জন মেডিকেল শিক্ষার্থী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : নেপালের ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনাকবলিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে যাত্রীদের মধ্যে ১৩ নেপালী শিক্ষার্থী রয়েছেন।

এরা সবাই সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী। ফাইনাল পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় থাকা ওইসব শিক্ষার্থী নিজ দেশে যাচ্ছিলেন।

কলেজের অধ্যক্ষ ডা. মো. আবেদ হোসেন জানান, ‘কলেজের ১৯তম ব্যাচের ১৩ শিক্ষার্থী পরীক্ষা শেষে নিজ দেশে ফিরছিলেন। বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন শিক্ষার্থীদের অনেকেই হতাহত হয়েছেন। দু’মাসের মধ্যে ওইসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশের কথা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ দূতাবাস, সিলেটে অবস্থানরত নেপালী শিক্ষার্থী ও কলেজ থেকে পাশ করে যাওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছি, খোঁজ নিচ্ছি। তবে, হতাহতের সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।’

রাগীব রাবেয়া মেডিকেল কলেজের বিদেশী শিক্ষার্থীর ৯৫ ভাগই নেপালী। ইতোমধ্যে প্রায় ৩শ’ শিক্ষার্থী এখান থেকে মেডিকেল ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে আরো প্রায় আড়াইশ’ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...