Current date Sep 6, 2026
পরিবেশ

বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : চীনের সিচুয়ার প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান পেয়েছেন দেশটির গবেষকরা। মশাটির প্রতিটি পাখার দৈর্ঘ ১১ দশমিক ১৫ সে.মি. বলে জানা গেছে।

এ ব্যাপারে পশ্চিম চীনের পতঙ্গ মিউজিয়ামের প্রধান জাও লি বলেন, মশাটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির মশা হলোরুশিয়া মিকাডো প্রজাতির। গত বছরের আগস্টে একটি মাঠে ভ্রমণের সময় মশাটিকে অবিষ্কার করা হয়। এরপর এটিকে পতঙ্গ জাদুঘরে নিয়ে আসা হয়।

জাও লি আরও বলেন, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিনই বেঁচে থাকে। তাদের মূল খাবার হলো ফুলের রস। বিশেষ করে পানি খেয়েও ওরা জীবনধারণ করে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।

উল্লেখ্য, ১৮৭৬ সালে জাপানে জন ওবাদিয়া এই হলোরুশিয়া মিকাডো প্রজাতির মশা প্রথম আবিষ্কার করেন। ওই মশার পাখার দৈর্ঘ সাধারণত ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। সূত্র: সিনহুয়া

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...