Current date Sep 6, 2026
Lead Newsবিশ্ব

বিশ্বে বিপদের শহরগুলো ব্রাজিল-মেক্সিকোতে

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বিশ্বে সবচেয়ে বিপজ্জনক ৫০টি শহরের ১৭টিই ব্রাজিলের, আর এর পরের অবস্থানটি মেক্সিকোর।

সহিংসতার বিরুদ্ধে কাজ করে আসা মেক্সিকোর প্রতিষ্ঠান ‘সিকিউরিটি, জাস্টিস অ্যান্ড পিস’ এর করা এই তালিকায় অধিকাংশ শহরই মধ্য ও দক্ষিণ আমেরিকার।

শীর্ষ ৫০টির তালিকায় যুক্তরাষ্ট্র ও আফ্রিকার শহর আছে গুটিকয়েক। এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কোনো শহর এই তালিকায় আসেনি।

২০১৭ সালে শহরগুলোতে সংঘটিত হত্যাকাণ্ডের হারের ভিত্তিতে এই তালিকাটি করেছে ‘সিকিউরিটি, জাস্টিস অ্যান্ড পিস’। প্রতি এক লাখ মানুষে কয়জন হত্যাকাণ্ডের শিকার হন, তা ভিত্তিতে করা হয়েছে এই তালিকা।

তালিকার বেশিরভাগ শহর ব্রাজিলের হলেও সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে উঠে এসেছে মেক্সিকোর লস কাবোসের নাম। শহরটির প্রাকৃতিক সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে সহিংসতা।

মেক্সিকোতে গত বছর ২৯ হাজার হত্যাকাণ্ড ঘটে; ১৯৯৭ সালের পর এটাই সর্বোচ্চ সংখ্যক।

লস কাবোস শীর্ষ ১০ এ থাকা মেক্সিকোর শহরগুলো হল- অ্যাকাপুলকো (তৃতীয়), তিজুয়ানা (পঞ্চম), লা পাস (ষষ্ঠ) ও ভিক্তোরিয়া (অষ্টম)।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিলের নাতাল, চতুর্থ স্থানে ব্রাজিলের ফোর্তালেসা, নবম স্থানে রয়েছে ভেনেজুয়েলার গুয়ায়েনা এবং দশম স্থানে রয়েছে ব্রাজিলের বোলেম।

মেক্সিকোর ১২টি শহরের নাম এই তালিকায় রয়েছে। জ্যামাইকা, হন্ডুরাস, পুয়ের্তো রিকো, কলম্বিয়া, এল সালভেদর ও গুয়েতেমালার শহরও রয়েছে বিপজ্জনক তালিকায়।

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস, বাল্টিমোর, নিউ অরলিয়েন্স ও ডেট্রয়েট স্থান করে নিয়েছে শীর্ষ ৫০ এর তালিকায়।

মধ্য ও দক্ষিণ আমেরিকার বাইরে দক্ষিণ আফ্রিকার তিনটি শহর রয়েছে এই তালিকায়; সেগুলো হল কেপটাইন, ডারবান ও নেলসন ম্যান্ডেলা বে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...