Current date Oct 22, 2026
Lead Newsবাংলাদেশ

বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি আহবান অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লার

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা, মুকসুদপুর (গোপালগঞ্জ):

ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার বলেন, বাংলাদেশে কৃষিতে পর্যাপ্ত উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদন কম হচ্ছে। কৃষকরা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বেশী বেশী বিষ ব্যবহার করছে। এতে এই উৎপাদিত খাদ্য খেয়ে মানুষ অসুস্থ হয়ে মৃত্যুের কবলে ঢলে পড়ছে। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের সুস্থ ভাবে বেচে থাকার জন্য  বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানান।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল আন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ আন্ড রিসিলিয়েন্সনইন বাংলাদেশ ( PARTNER) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ডঃ মো: মামুনুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায় মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকরা তাদের ন্যায় মূল্য পেলে তাদের মধ্যে ফসল উৎপাদনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম ও পার্টনার কংগ্রেস স্কুলের শিক্ষার্থী ওহিদুজ্জামান বকুল প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস অফিসার মো: আজিজুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপি” র দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেসের  শিক্ষার্থীরা এবং কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...