Current date Sep 7, 2026
বিনোদন

বিয়ে করলেন বাপ্পা-তানিয়া

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার এবং অভিনেত্রী-উপস্থাপিকা তানিয়া হোসাইন। গতকাল শনিবার বিকেলে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠিকতা সম্পন্ন হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে খুব ছোট পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনয় ও সংগীতজগতের ঘনিষ্ঠজনরা।

এর আগে গত ১৬ মে রাতে ঘরোয়াভাবে বাপ্পা মজুমদার ও তানিয়ার আংটিবদল হয়। আংটিবদলের একটি ছবি ২০ মে রাতে তানিয়া হোসাইন তার ফেসবুক পেজে পোস্ট করেন।
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বাপ্পা ও তানিয়া বলেন, আমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব সবার কাছে দোয়া চাই। সবাই এতদিন যেভাবে আমাদের ভালোবাসা আর দোয়া দিয়েছেন, আগামী দিনগুলোতেও তা অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে তাদেরকে শুভকামনা জানাতে এসেছিলেন নাট্যজন আতাউর রহমান, অভিনয়শিল্পী নাবিলা, সংগীতশিল্পী কনা, কোনাল, এলিটা, সানবীম, উপস্থাপিকা সামিয়া আফরিন, চৈতী, গীতিকার শাহান কবন্ধ, নির্মাতা আশফাক নিপুন প্রমুখ।

২০১০ সালের ৩০ মার্চ চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়। অপরদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। দীর্ঘ নয় বছর সংসার জীবনের পর ছাড়াছাড়ি হয় তাদের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...