Current date Sep 6, 2026
খেলা

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ আর নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর আগে থেকেই রোদ-বৃষ্টির লুকোচুরি চলছিল।

তারপরও সময়মতো টস হয়, খেলাও শুরু হয়। কিন্তু বেশিক্ষণ চালানো যায়নি ম্যাচ। ৪.৩ ওভারে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৯ রান তোলার পর ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি।

মিরপুর শেরে বাংলায় টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

শুরু থেকেই কিউইদের চাপে রাখেন দুই পেসার মোস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব। মোস্তাফিজ ২.৩ ওভারে একটি মেইডেনসহ দিয়েছেন মাত্র ২ রান। তানজিম সাকিবের ২ ওভারে খরচ ৬।

নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ৩ আর ফিন অ্যালেন ৫ রানে অপরাজিত আছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...