Current date Oct 23, 2026
বিনোদন

‘ভাল্লাগে’ গানের শিল্পী-কলাকুশলীদের মিলনমেলা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক:

দেশের বিনোদন জগতের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়া। ২০১৮ সালের মার্চ মাসে কার্যক্রম শুরুর পর থেকে একাধিক নাটক ও বাংলা সুপার হিট গান দর্শকদের উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সৃষ্টি মালিমিডিয়ার ‘ভাল্লাগে’ শিরোনামের গানটি ভাইরাল হয়েছে অন্তর্জালে। সৃষ্টি মাল্টিমিডিয়া এ উপলক্ষে একটি মিলনমেলার আয়োজন করেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর একটি রেস্তরায় এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভাইরাল গানটির শিল্পী সুমি শবনম, অভিনেতা নয়ন বাবু, মম, নৃত্য পরিচালক হাবিব রহমান, শিল্পী তোসিবাহ সহ বিভিন্ন শিল্পী ও অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের বিরতি শেষে নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী সুমী শবনম। ফিরেই অভাবনীয় সাড়া ফেলেছেন তিনি। প্রসঙ্গে গায়িকা নিউজজিকে বলেন, গানের কথাগুলো খুবই ভালো লেগেছিল তাই গানটি করা। গানটি দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রযোজনা প্রতিষ্ঠানকে। পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘ একটি সময় নতুন গান থেকে দূরে থাকতে হয়েছিল। ফিরেই নতুন গানটি থেকে বেশ সাড়া পাচ্ছি। সব ব্যস্ততা কাটিয়ে এখন গান নিয়ে নতুন পরিকল্পনা সাজিয়েছি। এখন থেকে গানে নিয়মিত পাওয়া যাবে।

মডেল-অভিনেতা নয়ন বাবু বলেন, আমার কাছে মনে হয়েছিল দর্শক গানটি পছন্দ করবে, সেই ভাবনা থেকেই এটি করা। তবে ভাবতে পারিনি এভাবে সাড়া ফেলবে। প্রকাশের পরই গানটি টিকটকে ভাইরাল হয়ে গেছে। সামনে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও একগুচ্ছ নতুন কিছু গান আসছে। যা ধারাবাহিকভাবে প্রকাশ পাবে।

মোহাম্মদ আকরাম হোসাইনের লেখা ও সুরে ‘ভাল্লাগে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমি শবনম। সঙ্গীত পরিচালনা করেছেন সজিব। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নয়ন বাবু ও মম। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনা ও কালার বিন্যাসে এস এম তুষার ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...