Current date Jul 26, 2026
বিশ্ব

ভূমধ্যসাগরে প্লেন বিধ্বস্তে ৫ মার্কিন সেনা নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব ভূমধ্যসাগরে একটি মার্কিন সামরিক প্লেন বিধ্বস্তে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ নভেম্বর) সৈন্যদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এর আগে শুক্রবার (১০ নভেম্বর) প্রশিক্ষণ চলাকালে ‘দুর্ঘটনার শিকার’ হয়ে প্লেনটি বিধ্বস্ত হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড (ইউকম)।

মার্কিন সেনাবাহিনীর তরফেও বলা হচ্ছে, এটি নিয়মিত প্রশিক্ষণ ছিল। সেসময় ‘দুর্ঘটনাবশত’ প্লেনটি বিধ্বস্ত হয়। তবে সেটি কী ধরনের প্লেন ছিল বা কোথা থেকে উড্ডয়ন করেছিল, তা জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

ইসরায়েল-হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে সামরিক শক্তি বাড়িয়েছে দেশটি। সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আটকানোর কথা বলে ওই অঞ্চলে দুটি রণতরী, একাধিক যুদ্ধজাহাজসহ বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে পেন্টাগন।

সূত্র: বিবিসি, রয়টার্স

Share URL copied
Lead Newsবাংলাদেশ

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Lead Newsআইন-আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি...

Lead Newsবাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে...