Current date Sep 11, 2026
বাংলাদেশ

মেঘালয়ে ভূমিকম্প, কাঁপল সিলেটও

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ভারতের মেঘালয়ে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ বাংলাদেশের বেশকিছু এলাকা। বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৬ মিনিটে সৃষ্টি হওয়া এ কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক থেকে ১১ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, কম্পনটি ভূপৃষ্ঠ থেকে ৬৪.৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়।

ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ।

তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও ওই ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সিরিয়ায় ৫ হাজার ৮শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...