Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

ভোটার হলেন তারেক রহমান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।

জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই। ইসিতে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করবেন।

আর নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী কমিশন যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে তালিকাভুক্ত করার এখতিয়ার রাখে। ফলে তারেক রহমানের ভোটার নিবন্ধনে কোনো আইনি জটিলতা দেখছে না কমিশন। সাধারণ নাগরিকরা যেভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হন, তারেক রহমানের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও ছবি-আঙুলের ছাপ গ্রহণসহ সব আনুষ্ঠানিকতা প্রচলিত নিয়মেই সম্পন্ন হবে।

এসময় তার সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতাদের দেখা গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...