Current date Nov 16, 2026
Lead Newsঅর্থনীতি

মজুরি বাড়ানোর দাবিতে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে দেশের বিভিন্ন শিল্প এলাকায় তৈরি পোশাক খাতের ১২১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৬৫টি কারখানা আগে থেকেই শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে বন্ধ ছিল।

এর বাইরে চালু থাকা আরও ৫৬টি কারখানার উৎপাদন বন্ধ করতে হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর পর্যন্ত বন্ধ কারখানার এ তথ্য সঠিক বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক শোভন ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, সকালে কারখানা খোলার পর আশুলিয়ার মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বহিরাগতরা এসে কিছু কারখানা থেকে শ্রমিকদের বের করে দেয়। আবার কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কার্ড পাঞ্চ করে বের হয়ে যান।

শোভন ইসলাম বলেন, শ্রমিকরা সকালে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সড়কগুলো আবার সচল করা সম্ভব হয়েছে।

এদিকে আশুলিয়ায় ১৩(১) ধারায় আগে থেকেই যেসব কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল, সেগুলোও বন্ধ রয়েছে।

সাভার ও আশুলিয়ায় ১৩(১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে-ফ্যাশন ডট কম, এনভয় কমপ্লেক্স, তাহারাত কম্পোজিট, জিহান লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট, লুসাকা গ্রুপ, জিহান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরুণিমা গ্রুপ, লাইভ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, কানিজ ফ্যাশন লিমিটেড, এম এম নিটওয়্যার, এএলএফ অ্যাপারেল, এআর জেন্স লিমিটেড, রেডিয়ান নিটওয়্যার লিমিটেড, মাহিম নিটওয়্যার, আইরিস ফ্যাশন, ন্যাচারাল ডেনিম, এস-২১ লিমিটেড ও কন্টিনেন্টাল লিমিটেড। এসব কারখানাসহ সারা দেশের ৬৫টি কারখানার ফটকে ১৩(১) ধারায় বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

তৈরি পোশাক খাতের একাধিক উদ্যোক্তা জানান, মজুরি বাড়ানোর দাবিতে সৃষ্ট শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধ রাখতে হলে পণ্য সরবরাহ (শিপমেন্ট) বাতিল এবং কার্যাদেশ হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে ঝুঁকি নিয়েও অনেক কারখানা চালু রাখতে হচ্ছে।

তাঁরা বলেন, দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে নির্ধারিত সময়ে শিপমেন্ট দেওয়া সম্ভব হবে না। এতে উদ্যোক্তা ও ক্রেতা-উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা কার্যাদেশ অন্য দেশে সরিয়ে নিতে পারেন। এ কারণে ঝুঁকি থাকলেও কারখানা চালু রাখার চেষ্টা করছেন উদ্যোক্তারা।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

নোয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবীর৪ কোটি ৩১ লক্ষ ৬৪ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে ১২ অক্টোবর, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর নোয়াখালীঅঞ্চলের...

Lead Newsআইন-আদালত

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াস-রিমিসহ চারজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে রাষ্ট্রদ্রোহ...

Lead Newsঅর্থনীতি

চাঁদপুরে পপুলার লাইফের বীমা দাবীর৫ কোটি ২ লক্ষ ৮৬ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (১১ অক্টোবার) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি...