Current date Sep 6, 2026
বিনোদন

মনোনয়নপত্র জমা দিলো কাঞ্চন-নিপুণ প্যানেল

URL copied
Share URL copied

 

বিনোদন ডেস্ক:

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফডিসিতে। বুধবার (১২ জানুয়ারি) সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

এদিন বিকেলে উৎসব আমেজে মনোনয়নপত্র জমা দেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইলিয়াস কাঞ্চন ও নিপুণের সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, নানা শাহ, নিরব, ইমন, সাইমন সাদিক, কেয়া, শাহানূর, জেসমিন আক্তার, নৃত্য পরিচালক আরমানসহ একঝাঁক শিল্পী।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরুও এ সময় তাদের সঙ্গে ছিলেন।

সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছি, যা ইন্ডাস্ট্রিকে ভালোর দিকে নিয়ে যাবে।’

মনোনয়নপত্র জমার দেওয়ার পর সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ বলেন, ‘মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবেন। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...