Current date Sep 6, 2026
বিনোদন

মামলা থেকে ‘রেহাই’ পেলেন শাকিব

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা চালক ইজাজুল মিয়ার দায়ের করা ক্ষতিপূরণ মামলা থেকে রেহাই পেলেন চিত্রনায়ক শাকিব খান।

মামলার তদন্তে তার নাম বাদ দিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. শাহ আলম।

তিনি জানান, নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে প্রতিবেদন জমা হয়েছে।

‘মামলায় ৪২০ ধারার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ৫০০ ধারার অস্থিত্ব আছে। সেন্সর বোর্ড থেকে যেহেতু সিনেমাটি অনুমতি পেয়েছে তাই নায়ককে অভিযুক্ত করার সুযোগ নেই।’

ওসি বলেন, সিনেমাতে যারা অভিনয় করেন তারা শুটিংয়ে পরিচালকের নির্দেশ মেনে চলেন। পরিচালক যে ডায়ালগ দিতে বলেন নায়ক-নায়িকারা তাই বলেন। ডায়ালগের ব্যাপারে সাধারণত অভিনেতা-অভিনেত্রীদের নিজস্ব মতামত নেই। এ মামলায় শাকিব খান ও অপু বিশ্বাস দু’জনই মোবাইল নম্বর আদান-প্রদান করেছেন পরিচালকের নির্দেশে। কিন্তু শাকিবকে আসামি করা হলেও অপু বিশ্বাসকে করা হয়নি।

‘আইনের বিধান মেনেই শাকিব খানকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে মামলার অপর দুই আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, ৩১ পৃষ্ঠার প্রতিবেদন তৈরির সময় বাদীর মানা ও নিরপেক্ষ ছয়জনের ৬১ ধারায় সাক্ষ্য নেওয়া হয়েছে। বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন সংস্থা থেকে তথ্য-উপাত্ত এবং মোবাইল অপারেটরের কাছ থেকেও তথ্য নেওয়া হয়।

তবে প্রধান আসামি শাকিব ভারতে শুটিংয়ে ব্যস্ত থাকায় হবিগঞ্জে আসেননি। কিন্তু তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে। অপর দুই আসামি সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদ হবিগঞ্জে এসে বক্তব্য উপস্থাপন করেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মজিদ জানান, মামলার আসামির তালিকা থেকে নায়ক শাকিব খানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।

এ ব্যাপারে প্রতিবেদনের ওপর নারাজি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...