Current date Oct 23, 2026
স্বাস্থ্য

মারাত্মক বিপদের অপর নাম ‘‌ক্যারোলিনা রিপার’‌

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : দেখতে লাল টুকটকে। অনেকটা কোনও মিষ্টি রসে ভরা ফলের মতো। কিন্তু তার ভিতরেই লুকিয়ে আছে মারাত্মক বিপদ। আর সেই বিপদ এমনই যে, ‘‌ক্যারোলিনা রিপার’‌ নামে সেই মরিচ খেতে সাধারণ জনতাকে বারণ করছেন চিকিৎসকরা।

জানা গেছে, এই মরিচ খেলেই খাদকের শরীরে দেখা যাচ্ছে কিছু উপসর্গ। যার নাম চিকিৎসকরা দিয়েছেন, ‘‌থান্ডারস্টর্ম হেডেক’‌। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিশ্বের সবথেকে ঝাল মরিচগুলির মধ্যে একটি এই ক্যারোলিনা রিপার।

গত বছর প্যারিসে একটি মরিচ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩৪ বছর বয়সী এক যুবক। সেখানে একটি ক্যারোলিনা রিপার খেয়েছিলেন তিনি। তারপর থেকেই নানারকম শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন তিনি। যার মধ্যে রয়েছে, গা বমি ভাব, জ্বর, পেটে যন্ত্রণা, স্নায়বিক সমস্যা ইত্যাদি।

সেই যুবকের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞরা বলেছেন, ‘‌আমরা প্রায় দু’‌বছর ধরে গবেষণা চালিয়ে অবাক হয়ে গিয়েছি। একবার মাত্র এই মরিচ পাকাপাকি ভাবে আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। তাই আমরা সকলকে আবেদন জানাচ্ছি, সকলেই যেন এই মরিচ থেকে দূরে থাকেন।’‌

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...