Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ নেতা মজিবুল হক বাদলের পদত্যাগ

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক বাদল দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুল হক বাদল বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম, নীতি ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার ব্যক্তিগত নীতি ও আদর্শের অসামঞ্জস্যতা দেখা দিয়েছে।

তিনি জানান, এসব কর্মকাণ্ড তার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। একারণে তিনি ২নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের সকল পদ পদবী থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন,আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকার কথাও জানান। সংবাদ সম্মেলনের শেষে মজিবুল হক বাদল বলেন,রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...