Current date Sep 11, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

“নেশা মুক্ত সমাজ চাই, সুস্থ জীবন গড়তে চাই, মাদক ব্যবসা করে যারা, জনগনের শত্রু তারা” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৯ জানুয়ারী) সকালে ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি, মুভমেন্ট ফর এনলাইনমেন্ট টিভি চ্যানেলের আয়োজনে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের তত্বাবধানে বাটিকামারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে বাটিকামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশের সভাপতি কহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ তৌহিদুল হক বকুল, সাহিত্যিক নাট্যকার আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কালকেনি সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমান।

ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশের সভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসমা খানম জানান, ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশ ২০১৮ সাল থেকে একটি অরাজনৈতিক, মানবিক এবং সেবামূলক সংগঠন হিসাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মুকসুদপুর এলাকায় মাদক নির্মূলের জন্য মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়াও সংগঠনটি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় দরিদ্র অসুস্থ্য মানুষের চিকিৎসা সেবা প্রদান এবং বৃদ্ধাশ্রমে বিভিন্ন সময় খাবারের আয়োজনসহ সেবা মূলক বিভিন্ন কাজ করে থাকে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...