Current date Sep 6, 2026
Lead Newsখেলা

মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হলেন গলফার সিদ্দিকুর রহমান

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিঃ এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের এক নাম্বার গলফার সিদ্দিকুর রহমান। তিনি আগামী দুই বছরের জন্য মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন। রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে মোনার্ক মার্ট লিঃ এর হেড অফিসে এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

গলফার হয়ে ইকমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হওয়া নিয়ে জনাব সিদ্দিকুর রহমান বলেন “দেশে ইকমার্সের প্রসার প্রতিনিয়র বাড়ছে। সাকিব আল হাসানের মোনার্ক মার্টের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত! আশা করছি দেশের ইকমার্সকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে মোনার্ক মার্ট”।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ), বাংলাদেশ প্রফেশনাল গলফার এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মেজর মাহমুদ (অবঃ), মোনার্ক গ্রুপের পৃষ্ঠপোষক জনাব মোঃ আবুল খায়ের হিরো, মোনার্ক মার্টের সিওও জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অফ একাউন্টস মোঃ রফিকুল আলম, হেড অফ বিজনেস মাহাদি হাসান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...