Current date Oct 24, 2026
Lead Newsবাংলাদেশ

যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি হবে : ভারতের পররাষ্ট্রসচিব

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বহুল প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তির জন্য অধীর অপেক্ষায় আছে বাংলাদেশ। শেখ হাসিনা-মোদি সরকারের আমলেই চুক্তিটি সম্পাদন হতে পারে বলে মনে করেন অনেকে। যদিও এ নিয়ে এখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজি করাতে পারেনি ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব।

তবে ঢাকা সফরে এসে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব বিজয় গোখলে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব চুক্তিটি সইয়ের জন্য তারা কাজ করছেন।

দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায়। এসময় উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে শুভেচ্ছা জানান গোখলে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, রোহিঙ্গা ইস্যুসহ তিস্তা নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে। তারা যত দ্রুত সম্ভব এসব সমস্যা সমাধান করবে বলে আশ্বস্ত করেছে।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এর মধ্যে রয়েছে ভারত থেকে জ্বালানি তেল আমদানির জন্য পাইপলাইন স্থাপন, বাংলাদেশ বেতার ও প্রসার ভারতীর মধ্য সহযোগিতা, রংপুর সিটি করপোরেশনে সড়ক নির্মাণ, বাংলাদেশে ৫০৯টি স্কুলে ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু চেয়ার স্থাপন আর দুই দেশের আণবিক সহযোগিতা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...