Current date Sep 15, 2026
বিশ্ব

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী জে. অস্টিন

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লয়েড জে. অস্টিন থ্রি। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি তাকে সেনাবাহিনীর অভ্যন্তরে বর্ণবাদের চ্যালেঞ্জটিও মোকাবিলা করতে হবে দৃঢ়ভাবে।

শুক্রবার (২২ জানুয়ারি) পেন্টাগন প্রধান হিসেবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে মার্কিন সিনেট।

দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর প্রতি এক লিখিত বার্তায় তিনি বলেছেন, ‘দায়িত্বক্ষেত্রে আপনাদেরকে আরও কার্যকরী করে তোলাটাই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার কর্তব্য। অর্থাৎ, আমাদের শত্রুদের প্রতিহত করতে আপনাদের কাছে যথেষ্ট সরঞ্জাম, প্রযুক্তি, অস্ত্র এবং প্রশিক্ষণ রয়েছে কিনা তা নিশ্চিত করা। এর মানে হলো সুষ্ঠু নীতি এবং কর্মপরিকল্পনার মাধ্যমে আপনাদেরকে লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া। পাশাপাশি আমাদের বন্ধু এবং সহযোগীদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চটুকু দেয়া।’

‘জনগণ আমাদের কাছ থেকে এটাই চায়।’

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ জেনারেলের দায়িত্ব পালন করার পর ২০১৬ সালে অবসরে যান অস্টিন। এর আগে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ২০১২ সালে তিনি দেশটির সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফের দায়িত্ব পান।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০১০-১১ সালে যখন বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন বাগদাদে মার্কিন বাহিনীর টপ কমান্ডার ছিলেন অস্টিন। তাদের মধ্যে আস্থার সম্পর্কের শুরুটা সেখান থেকেই।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...