Current date Sep 6, 2026
বাংলাদেশ

রাজধানীতে সড়কে প্রাণ হারালেন দুজন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর ও নতুনবাজার এলাকায় গাড়ির ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নাজমুল হোসেন রৌদ্দু (৩০) মিরপুর এবং নতুনবাজার এলাকার চা বিক্রেতা রুমান।

গতবুধবার দিবাগত রাতে পল্লবী থানার কালশী ও ভাটার থানার নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বন্ধু মো. মিজান জানান, রাতে মোটরসাইকেলে বনানী এলাকা থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন নাজমুল ও আমিনুল। এ সময় কালশী এলাকায় এলে বেপরোয়া একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার রাতে রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকায় একটি মিক্সচার মেশিন (ঢালাইয়ের কাজে ব্যবহৃত হয়) গাড়ির ধাক্কায় রুমান নামে এক চা বিক্রেতা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন রুমানের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দুজনের মৃতদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...