Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

রাজশাহীসহ ৫ সিটির নির্বাচন জুলাইয়ে

URL copied
Share URL copied

রাজশাহী প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন, মেয়াদ পূর্ণ হতে যাওয়া রাজশাহীসহ দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচন আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে।

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৫ মার্চ) ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম কার্যক্রম উদ্বোধনকালে সিইসি এ কথা জানান।

বেলা ১১টার দিকে তিনি দামকুড়ায় এই কার্যক্রম উদ্বোধন করেন। এরপর তিনি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে নূরুল হুদা সাংবাদিকদের জানান, রমজান মাসের পর জুলাইয়ের দিকে রাজশাহীসহ দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথমে জাতীয় নির্বাচন হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এবার সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেটা কী পরিমাণে ব্যবহার করা হবে তা নির্ভর করবে ইভিএম মেশিন সম্পর্কে প্রশিক্ষণের ওপর। এ সময় বিএনপিসহ সব দল জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী জেলা নির্বাচন কার্যালয়েও বৈঠক রয়েছে সিইসির। সেখানে তিনি এই বিভাগের সব নির্বাচন কর্মকতাদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...