Current date Sep 6, 2026
আইন-আদালতবাংলাদেশ

রাজীবের দুই ভাই-খালা আদালতে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের মৃত্যুতে মর্মাহত হয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় তার দুই ভাইকে ক্ষতিপূরণ দিতে মঙ্গলবার (০৮ মে) নির্দেশ দেবেন আদালত। এজন্য রাজীবের খালা জাহানারা পারভীন ও দুই ভাই হাইকোর্টে উপস্থিত হয়েছেন। সঙ্গে রয়েছেন তাদের মামাও।

গত সোমবার (০৭ মে) আদালতে আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজীবের মামার কাছে শুনেছি তাদের কোনো সম্পত্তি নেই। শুধু একটু জায়গা আছে, তবে ঘর নেই। ১৪ ও ১২ বছরের দুই ভাই আছে। কিন্তু বাবা-মা নাই। রাজীবই তাদের দেখাশোনা করতো।

তখন আদালত বলেন, রুল শুনানি তো হবে। তবে এখন কিভাবে অন্তর্বর্তীকালীনভাবে তার পরিবারকে রিলিফ দেওয়া যায় তা দেখতে হবে।

এ সময় রুহুল কুদ্দুস কাজল বলেন, রুল জারির পর বিআরটিসি’র আইনজীবী মনিরুজ্জামান আমার সঙ্গে দেখা করেছেন, বলেছেন বিআরটিসি ২০ হাজার টাকা দিয়েছে। এছাড়া স্বজন পরিবহনের একজন পরিচালকও আমার সঙ্গে দেখা করেছেন। তারাও ২০ হাজার টাকা দিয়েছেন। বিষয়টি রাজীবের খালা আমাকে ফোনেও জানিয়েছেন। আর চিকিৎসা হয়েছে ঢাকা মেডিকেলে। সেখানে তো খরচ দিয়েছে সরকার।

এ সময় আদালত বলেন, রাজীবের মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তাতে আমরা মর্মাহত। টাকা দিয়ে তো জীবনের মূল্য হয় না। যদি কোটি টাকাও ক্ষতিপূরণ দিতে বলি তাতে তো আর জীবন ফিরে পাবে না। এরপরও পরিবারের বিষয়টি দেখতে হবে।

রুহুল কুদ্দুস বলেন, এই ঘটনার আইনের মধ্য দিয়ে বিচার হতে হবে। তখন আদালত বলেন, মিশুক মুনীরের মামলাটি দেখতে পারেন।

এ সময় রুহুল কুদ্দুস বলেন, পাইপে পড়ে নিহতের ঘটনায় শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...