Current date Sep 6, 2026
বাংলাদেশ

রাবেয়া-রোকাইয়ার জোড়া মাথা পৃথকের প্রথম ধাপ সম্পন্ন

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : পাবনায় জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া দুই বোন রাবেয়া-রোকাইয়ার চিকিৎসা শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার অস্ত্রোপচারের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ মূলত দুই শিশুর মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিষয়টি পরীক্ষা করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের আলাদা করার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বছরখানেক সময় লাগবে। এটি অনেক জটিল প্রক্রিয়া। অনেক কিছুই হতে পারে; সর্বোচ্চ সতর্কতা দিয়ে প্রত্যেকটি ধাপ শেষ করার চেষ্টা থাকবে।

বিশ্বে এমন জটিল অপারেশনে সফলতার হার বেশি নয়। বিষয়টি মাথায় রেখেই সর্বোচ্চ সতর্কতা নিয়ে এগোচ্ছেন চিকিৎসকরা। হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২২ সদস্যের মেডিকেল বোর্ড অস্ত্রোপচার সম্পন্ন করবেন।

বিদেশি চিকিৎসকরা জানিয়েছেন, এমন অপারেশনে মৃত্যুঝুঁকি অনেক বেশি। এর পরও প্রধানমন্ত্রীর নির্দেশে রাবেয়া-রোকাইয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড সব ধরনের চেষ্টা করছে বলে জানান ডা. সামন্তলাল সেন। এর আগে ১৮ মাস বয়সী যমজ শিশুর মা গবেষণার জন্য হলেও তার সন্তানদের উন্নত চিকিৎসার আবেদন জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...