Current date Sep 7, 2026
বিশ্ব

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: জরিপে এগিয়ে পুতিন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাশিয়ার পূর্বপ্রান্তের দুটি ফেডারেল অঞ্চলে ভোটগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৭ প্রার্থী লড়াই করছেন। প্রার্থীরা হলেন-পাওয়েল গ্রোদিনিন, ভ্লাদিমির ঝিরিনোভোস্কি, সের্গেই ব্যাবুরিন, গ্রেগরি ইউলিনেস্কি, বরিস তিতোভ, ম্যাক্সিম সেরিকিন ও নারী প্রার্থী কিসনিয়া সাবচাক।

স্থানীয় সময় আজ রবিবার সকাল ৮টায় কামচাতকা অঞ্চলের পাশাপাশি চুকোতকা অঞ্চলে ভোটগ্রহণ শুরু হয়।
সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, এ নির্বাচনে ভ্লাদিমির পুতিনের জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

৩০ হাজার পর্যবেক্ষক সারা দেশে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০০০ সালে প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবিধান অনুযায়ী, একজন রাজনীতিবিদ ৬ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। অবশ্য ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের এই মেয়াদ ছিল মাত্র চার বছর। সূত্র: এএফপি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...