Current date Jul 22, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের উদ্যোগে ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর (Bangla QR)’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি আয়োজন করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘বাংলা কিউআর’ ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করবে।

ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।কর্মসূচির অংশ হিসেবে মগবাজার মোড়, কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে, নয়াটোলা এবং রামপুরায় এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

একই সঙ্গে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ‘বাংলা কিউআর’ ব্যবহারের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয় এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে তাদের উদ্বুদ্ধ করা হয়।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রচারণা কর্মসূচিতে ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, জোনাল অফিস ঢাকা সেন্ট্রাল এবং টিসিবি ভবন কর্পোরেট, মগবাজার, মলিবাগ, খিলগাঁও, নয়াটোলা ও রামপুরা শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...

Lead Newsঅর্থনীতি

সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে বাড়ল ৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। একই সঙ্গে...

Lead Newsবিশ্ব

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

নিউজ ডেস্ক ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরের দিকে চালানো...