Current date Oct 24, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসিতে “গ্রাহক সেবা পক্ষ” পালন কর্মসূচী শুরু হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীরের উপস্থিতিতে ১৯ অক্টোবর থেকে ২ নভম্বের ২০২৫ পর্যন্ত চলমান এই কর্মসূচীর সারাদেশে একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বুদ্ধিবৃত্তিক ও নৈতিকতার সমন্বয়ে তরুন প্রজন্ম গড়ে তুলতে হবে; তাহলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বছরব্যাপী গ্রাহক সন্তুষ্টি বজায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

গ্রাহক সেবা পক্ষ পালনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীর নিয়ামতপুর শাখার ৮ জন এবং রংপুরের মাহিগঞ্জ শাখার ১০ জন তরুন কৃষকের মাঝে সরাসরি কৃষি ঋণ বিতরণ করা হয়। পক্ষব্যাপী চলমান এই কর্মসূচীতে উত্তম সেবা নিশ্চিত করতে রূপালী ব্যাংকের ৫৮৬টি শাখা ও ৩৬টি উপশাখায় ব্যানার স্থাপনের মাধ্যমে “অভ্যর্থনা ও তথ্য ডেস্ক” চালু করার পাশাপাশি গ্রাহকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে অভিযোগ ও পরামর্শ গ্রহন করা হবে এবং অভিযোগ নিষ্পত্তিকরণ ও পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, মো. মইন উদ্দিন মাসুদ ও আবু নাসের মোহাম্মদ মাসুদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের সকল বিভাগয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানজোর, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...