Current date Sep 6, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আখতার এবং মো. হারুনুর রশীদ।

এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস, পরিচালক অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, পরিচালক মো. ওয়াহিদুজ্জামান খন্দকার, রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শিকদার ফারুক এ আজম এবং রূপালী ব্যাংকের শেয়ারহোল্ডার প্রতিনিধি হিসেবে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের কোম্পানি সচিব আরিফুল ইসলাম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...