Current date Sep 7, 2026
বিনোদন

শাড়ি পরে নিকের সঙ্গে কোথায় গেলেন প্রিয়াঙ্কা?

URL copied
Share URL copied

বলিউডে বর্তমান সময়ে তুমুল জল্পনা চলছে ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া ও তার বিদেশি বন্ধু মার্কিন পপ তারকা নিক জোনাসকে নিয়ে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুলাই অথবা আগস্টে নাকি দুজনের মধ্যে এনগেজমেন্ট হওয়ার তারিখও ঠিক হয়ে গেছে। যদিও প্রিয়াঙ্কার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি।

সম্প্রতি মার্কিন মুলুক থেকে নিককে নিয়ে সোজা মুম্বাইতে এসেছে প্রিয়াঙ্কা। মা মধু চোপড়ার সঙ্গে দেখা করাতেই প্রিয়াঙ্কা মুম্বাইতে নিককে নিয়ে এসেছেন বলে খবর বলিউডপাড়ার।

মুম্বাইতে আসার পর নিককে নিয়ে গোয়াতেও গিয়েছেন প্রিয়াঙ্কা। আর সেখান থেকে ফিরে নিক জোনাসকে নিয়ে এবার আম্বানিদের পার্টিতে হাজির হন বলিউড নায়িকা।

আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে নিক জোনাসকে নিয়ে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেখানে একেবারে ‘দেশি লুকে’ অর্থাৎ শাড়ি পরে হাজির হন প্রিয়াঙ্কা। বলিউড অভিনেত্রীকে শাড়িতে দেখে বেশ খোশ মেজাজেই ছিলেন নিক। আম্বানিদের পার্টিতে গিয়ে আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার সঙ্গে ছবিও তোলেন প্রিয়াঙ্কা।

এদিকে প্রিয়াঙ্কার মতো একজন আন্তর্জাতিক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ খুশি বলে জানিয়েছেন নিক। অন্যদিকে নিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রিয়াঙ্কাও খুব খুশি। তাই তো নিক তার চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলেও, তার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক উপভোগ করছেন বলে জানালেন বলিউডের এ নায়িকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...