Current date Oct 24, 2026
Lead Newsপরিবেশ

শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ জুন থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। মৌসুমি বায়ূর প্রভাবে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে আজ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে।

আগামী ৮ জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহম্মেদ। তিনি জানান, ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে থেমে থেমে আরও ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল বিশেষ করে ঢাকা, ফেনী, কুমিল্লা মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারী থেকে ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও ২ থেকে ৩ দিনের মধ্যে তা বাড়তে পারে বলেও জানান তিনি।

আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ফেনীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সন্দ্বীপ ৪১ মিলিমিটার ও ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল চট্টগ্রাম, ঢাকা, ও সিলেট বিভোগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ, বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ভোলা ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ূ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা, ও বিভাগে বিস্তার লাভ করেছে। আবহাওয়ার অবস্থা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ূ আরও অগ্রসর হওয়ার অনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...