Current date Oct 23, 2026
বিনোদন

শ্রীদেবীর প্রয়াণে রানির বড় ক্ষতি!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : দুবাইয়ে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু সেখানেই জীবন অবসান হয়েছে বলিউডের ফিমেল সুপারস্টারের। তার প্রয়াণে স্তব্ধ গোটা বলিউড।

এ অভিনেত্রীকে বুধবার শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানান তার সহকর্মী ও ভক্তরা।এদিকে শ্রীদেবীর মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি বলে মনে করছেন অভিনেত্রী রানি মুখার্জি।

ভারতীয় গণমাধ্যমকে রানি জানান, ‘ব্যক্তিজীবনে তার খুবই ঘনিষ্ঠ ছিলাম। দুবাই যাবার আগে তিনি হিচকি দেখতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, আপনি বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরে আসুন, তারপর আমি আপনাকে হিচকি দেখাব। হিচকি এখনো তৈরি হচ্ছে। দুজন ব্যক্তি আমাকে খুবই ভালোবাসতেন একজন আমার বাবা অন্যজন শ্রীদেবীজি। আমি ভেবেছিলাম তারা হিচকি দেখবেন এবং তাদের কাছ থেকে আমি সঠিক প্রতিক্রিয়া জানতে পারব। আমি খুবই শোকাহত যে দুজনের কেউই আমার জীবনে নেই। ব্যক্তিগত ভাবে এটি আমার বড় ক্ষতি।’

আগামী ২১ মার্চ রানির জন্মদিন। এ বছর জন্মদিন পালন প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘আমার প্রিয় ব্যক্তির (শ্রীদেবী) জন্য আমি খুবই শোকাহত। মনে হয় না এ বছর জন্মদিন পালন করব। এ মুহূর্তে আমাকে অনেক হারানোর ব্যথা সইতে হচ্ছে।’

রানি মুখার্জি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মারদানি। ২০১৪ সালে মুক্তি পায় এটি। ২০১৫ সালে মেয়ে আদিরার জন্মের পর তাকে নিয়ে ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী। ফলে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে সাময়িক বিরতিতে থাকতে হয় তাকে। আগামী ২৩ মার্চ মুক্তি পাচ্ছে হিচকি। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এর ট্রেইলার। এতে ‘টোরেটে সিনড্রম’ আক্রান্ত ন্যাইনা মাথুর নামের এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন রানি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...