Current date Jul 23, 2026
Lead Newsরাজনীতি

সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, জনগণের কাছে যেতে হবে: হাসনাত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণের সমস্যা বুঝতে হবে, জনগণের কাছে যেতে হবে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চড়ে, মন্ত্রণালয়ের এসিতে বসে, বাসায় ২৪ ঘণ্টা বৈদ্যুতিক ব্যবস্থায় বসে জনগণের সমস্যা বোঝা যায় না। এজন্য আমরা যখন সংসদে দাঁড়াই তখন জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না।

তিনি বলেন, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না। এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না। সংসদে যারা বসে আছি, আমরা দেশের মধ্যে অন্যতম সুবিধাভোগী। জনগণের কাছে যেতে হবে, জনগণের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো আমাদের নিরসন করতে হবে।

এনসিপির এই নেতা বলেন, আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, তবে সেখানে বিএনপি সুবিধা পাবে না, জামায়াত সুবিধা পাবে না, এনসিপি সুবিধা পাবে না। পরাজিত শক্তি সুবিধাভোগী হবে।

তিনি আরও বলেন, আমরা আশাহত হই, যখন দেখি ট্যাগিং দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি। মতপ্রকাশের জন্য বাসা থেকে তুলে নেওয়া হচ্ছে, আমরা মতপ্রকাশের স্বাধীনতা চাই। আমরা শুধু মত নয়, আমরা দ্বিমত প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের মতপ্রকাশে বাধা দেওয়া হচ্ছে।

কুমিল্লা-৪ আসনের এই এমপি বলেন, বিশ্ববিদ্যালয়ে ফের গেস্টরুম-গণরুমের কালচার গড়ে উঠছে। ক্ষমতাসীনরা তাদের সন্তানদের বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে। মধ্যবিত্তদের সন্তানদের রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতালোভীরা। এসব সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা এই পরিস্থিতির অবসান চাই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...