Current date Oct 23, 2026
Lead Newsবিশ্ব

সন্ত্রাস ও মৌলবাদ মোকাবেলায় শেখ হাসিনার প্রশংসায় ব্রিটিশ মন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : সন্ত্রাস ও মৌলবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেছেন ব্রিটিশ মন্ত্রী লর্ড আহমেদ অব উইম্বল্ডন। এ ছাড়া তিনি রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাহসী এবং মানবতাবাদী ভূমিকার জন্য তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ মন্ত্রী এই প্রশংসা করেছেন।

বাংলাদেশের হাই-কমিশনার মো. নাজমুল কাউনাইন এই অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। আজ শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের মন্ত্রী, সংসদ সদস্য, যুক্তরাজ্যে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, যুক্তরাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ী, কমিউনিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্রিটিশ মন্ত্রী লর্ড আহমেদ সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন ও তাঁর নিজের ঢাকা সফরের বিষয় তুলে ধরে বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্তরাজ্য অভিভূত। তিনি ব্রিটেনে কর্মরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।

মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান স্টিফেন টুইগ এমপি, লিজ ম্যাকিনিজ এমপি, পল স্কালি এমপি, জিম ফিটজ্প্যট্রিক এমপি, লর্ড শেখ ও লর্ড বিলিমোরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। হাই-কমিশনার মো. নাজমুল কাউনাইন বক্তৃতায় বাংলাদেশের সাম্প্রতিক আর্থ সামাজিক উন্নয়নের বিস্তারিত চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়ে উঠা বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন ও গণতন্ত্রের প্রতিষ্ঠানিকীকরণ নিশ্চিত করে উন্নয়নের মহাসড়কে আরোহন করেছে।

তিনি গত ১৫ মার্চ বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, এর মাধ্যমে দু‘দেশের মধ্যে বিদ্যমান কূটনীতিক সম্পর্ক আরো গভীরতর, দৃশ্যমান ও উষ্ণতর হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...