Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

সন্ধ্যায় ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং খাতে সঙ্কট নিরসনে এবার বেসরকারি খাতের তফসিলি সব ব্যাংক মালিকদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত থাকবেন।

ব্যাংকগুলোর তারল্য সঙ্কট, ঊর্ধ্বমূখী সুদহার নিয়ন্ত্রণ ও শেয়ারবাজারের বিনিয়োগ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে এর আগে শুক্রবার দিনগত রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংক মালিকরা। পরে রোববার অর্থমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গেও বৈঠক করেন তারা।

ব্যাংক মালিকদের দাবি ব্যাংক খাতে চরম আর্থিক সঙ্কট শুরু হয়েছে। তারল্য সঙ্কটের কারণে সুদের হার দুই ডিজিটে পৌঁছেছে। এ অবস্থায় সঙ্কট মেটাতে সরকারি আমানত চাওয়া ও সিআরআর কমানোসহ ব্যাংক মালিকরা বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক মালিকদের ডেকেছেন।

জানা গেছে, বৈঠকে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) কমানোসহ শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। শেয়ারবাজারে অস্থিরতা কাটাতে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে অনুরোধ করা হতে পারে।

গত রোববার বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সুদের হার কমানোর চেষ্টা করছি। এরই অংশ হিসেবে বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি প্রতিষ্ঠানের আমানত ৫০ শতাংশ রাখা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে অর্থমন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। আর আজকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকগুলোর জমা রাখা সিআরআর-এর ১ শতাংশ টাকা ব্যাংকগুলো ব্যবহার করতে পারবে। এর ফলে ১০ হাজার কোটি টাকার মতো টাকা বেসরকারি ব্যাংকগুলোর হাতে চলে আসবে। এতে তারল্য সঙ্কট কমে গেলে সুদের হারও কমবে।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রধানমন্ত্রী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের ডেকেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে। সেখানে ব্যাংক নিয়ে কোনো বিশেষ বৈঠক হবে না।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...