Current date Sep 18, 2026
Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক ড. কবির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাজীব আহমেদ, প্রভাষক বিউটি রানী ধর, সাবিনা ইয়াসমিন, হাসান সিদ্দিকসহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতেই মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতার গুরুত্ব তুলে ধরে একটি মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তাদের সুস্থ, সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...