Current date Sep 7, 2026
রাজনীতি

সরকার বিব্রত হয় এমন কিছু করবেন না: জেলা প্রশাসকদের প্রতি ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সরকার বিব্রত, হয় এমন কিছু না করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তাঁর মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় তিনি এ আহ্বান জানান।

পরে মন্ত্রণালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হিসেবে তাঁদের (ডিসি) বলেছি, এমন কিছু করবেন না, যাতে সরকার বিব্রত হয়। আর কোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না।’

সেতুমন্ত্রী বলেন, রাস্তাগুলো সচল রাখতে ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সামনে ঈদুল আজহা। ঈদুল ফিতরের দৃষ্টান্ত অনুসরণ করে ঈদুল আজহায় মানুষ যেন ঠিকমতো বাড়ি যেতে পারেন এবং ফিরে আসতে পারেন—সে জন্য যানজটের কারণগুলো দূর করতেও ডিসিদের বলা হয়েছে। একই সঙ্গে ঈদের পরেও যেন তদারকিটা অব্যাহত রাখা হয়, সে কথা বলা হয়েছে।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন, ভিআইপিদের প্রটোকল কমানো উচিত।

গতকাল মঙ্গলবার শুরু হয়েছে জেলা প্রশাসকদের এই সম্মেলন। আগামীকাল বৃহস্পতিবার তা শেষ হবে। এর উদ্বোধনী অনুষ্ঠান হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর এখন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন চলছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...