Current date Oct 24, 2026
Lead Newsখেলা

সাত মাস পর ফিরে বোলিংয়ে বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:

প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ জিতলে থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ। এমন সমীকরণ সামনে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিং করবে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১১টায় ম্যাচটি শুরু হবে।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। স্বাগতিক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, টস ভাগ্য জিতলে তিনিও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।

গত জুলাইয়ে শেষ ম্যাচ খেলার পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটে মাঠে ফিরছে টাইগাররা। সিরিজের তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত।

সুপার লিগের পয়েন্টের মারপ্যাঁচেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা বিচার করা হবে। সে পথে অবশ্য বেশ এগিয়ে বাংলাদেশ। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট। এবার এই পয়েন্ট তালিকায় চূড়ায় ওঠার লক্ষ্য বাংলাদেশ দলের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ইংল্যান্ডকে (৯৫) টপকে টেবিলের শীর্ষে উঠবে টাইগাররা। সঙ্গে প্রথম দল হিসেবে সুপার লিগের ১০০ পয়েন্টের মালিক বনে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে চট্টগ্রামে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ খেলার দৌড়ে এগিয়ে থাকার। কিন্তু প্রতিপক্ষের নাম যখন আফগানিস্তান, কাজটি তখন সহজ নয় মোটেও। সুপার লিগে দারুণ অবস্থান আফগানদেরও। ছয় ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। নামের পাশে আছে ৬০ পয়েন্ট। তারাও চাইবে এই সিরিজে বাংলাদেশকে টপকে যেতে।

দুই দলের একাদশ-

বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজল হক ফারুকি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...