Current date Sep 6, 2026
বিনোদন

সাবেক প্রেমিকের বাগদানের পর যা বললেন মিমি!

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগদান সারলেন টলিউডের আলোচিত জুটি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত মঙ্গলবার রাতে রাজের আনন্দপুরের ফ্ল্যাটে এ বাগদান সম্পন্ন হয়েছে। আর সে খবর রাজের টুইটারে প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক প্রেমিকা মিমি চক্রবর্তী।

রাজের ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় ২০১২ সালে অভিনয় করেন মিমি চক্রবর্তী। ওই সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে নির্মাতা রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মিমি।এরপর রাজের জীবনে মিমির আগমনে প্রস্থান ঘটে অভিনেত্রী পায়েল সরকারের। তারপর রাজ-মিমির প্রেমের সম্পর্ক টলিউড ইন্ডাস্ট্রিতে আলোচিত খবর ছিল।

২০১৬ সালের মাঝামাঝি সময় খবর চাউর হয় আলোচিত এ প্রেমিক জুটির বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ বিষয়টি স্বীকারও করেন তারা। তবে রাজের সঙ্গে যুক্ত হয় আরেক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির নাম। রাজ-শুভশ্রীর প্রেমের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় নানা জল্পনা-কল্পনার জন্ম হয়েছিল। যদিও এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্ক অস্বীকারও করেছিলেন।

কিন্তু গতকাল মঙ্গলবার অনেকটা গোপনে সব আলোচনার অবসান ঘটিয়ে বাগদান সেরেছেন রাজ-শুভশ্রী। রাজের আনন্দপুরের ফ্ল্যাটে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাদের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী তাদের বাগদানের বিষয়টি জানান।

টুইটে রাজ লিখেন, ‘সকল বাধা অতিক্রম করে জীবনের বাকিটা পথ একসঙ্গে পাড়ি দেওয়ার জন্য আজ আমরা বাগদান করলাম। আপনাদের আশীর্বাদ, শুভকামনা ও ভালোবাসা প্রয়োজন। রাজ ও শুভশ্রী।’ এরপর অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্রসহ অনেকে এ নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকা থেকে বাদ যাননি রাজ চক্রবর্তীর সাবেক প্রেমিকা মিমি চক্রবর্তীও। রাজের টুইটে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এতে মিমি লিখেন, ‘অভিনন্দন। দীর্ঘ সুখী জীবনের প্রত্যাশা।’ তবে মিমির প্রতিক্রিয়ায় অবাকই হয়েছেন ভক্তরা।

মঙ্গলবার বাগদানের পাশাপাশি রেজিস্ট্রি পর্বটাও সেরে ফেলেছেন রাজ ও শুভশ্রী। গোপনে বাগদান সারলেও সবাইকে জানিয়ে ১১ মে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ-শুভশ্রী। বাওয়ালি রাজবাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...