Current date Sep 6, 2026
অর্থনীতি

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় সাভারে এটিএম বুথ উদ্বোধন করেছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। ২০ জানুয়ারি সোমবার রূপালী ব্যাংক সাভার বাস স্ট্যান্ড শাখার পাশে এই এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর।

অনুষ্ঠানে ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া সভাপতিত্ব করেন। ঢাকা উত্তর-পশ্চিম জোনাল অফিসের ডিজিএম মো. মোক্তার হোসেন, সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কায়কোবাদ মো. শরিফুজ্জামান ও সাভার বাসস্ট্যান্ড শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এটিএম বুথ উদ্বোধনশেষে এক গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...