Current date Sep 7, 2026
বিনোদন

সালমানের কাছে ৫ কোটি রুপি দাবি বিতর্কিত ২ মডেলের

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘রেস ৩’ মুক্তি পেয়েছে কিছুদিন হবে। সমালোচনার ঝড় পেরিয়ে ছবিটি বক্স অফিসে আয় করেছে ১৫০ কোটি। তবে সালমানের এই লাভের ভাগীদার হওয়ার দাবি করেছেন বলিউডের দুই বিতর্কিত মডেল রাখি সাওয়ান্ত ও আরশি খান।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়,‘বিগ বস’ খ্যাত মডেল আরশি খান ও রাখি সাওয়ান্ত দুজনেই সালমানের কাছে ৫ কোটি রুপি অর্থাৎ, ছয় কোটি ২২ লাখ টাকা দাবি করছেন।

সংবাদমাধ্যমের কাছে আরশি বলেন,‘আমি সালমানের থেকে ৫ কোটি রুপি (ছয় কোটি ২২ লাখ টাকা) চাই। কারণ তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রেস ৩’-র জন্য অনেক প্রচার করেছি। এইটুকু আমার প্রাপ্য।’

আরশি এই দাবি করার কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে গলা মেলান মডেল রাখি। তিনি একই পরিমাণের অর্থ দাবি করেন সালমানের কাছে। এমনকি, সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন,‘সালমান এত টাকা নিয়ে কী করবেন? আপনি (সালমান)কি কবরেও এত টাকা নিয়ে যাবেন?’

তবে বলিউড দাবাং খান এখনও এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে শেষ পর্যন্ত আরশি ও রাখির হাতে সালমান এই অর্থ তুলে দেবেন কি না সেটাই এখন দেখার বিষয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...