Current date Oct 31, 2026
বিনোদন

সুন্দর একটি রাত কেটেছে, গেইল শান্ত মানুষ : স্নেহা উলাল

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বলিউডে পা রেখেছিলেন সালমানের হাত ধরে। সালমানের বিপরীতে ‘লাকি’ ছবিটি তাঁকে পরিচয় করয়ে দেয় উপমহাদেশের সঙ্গে। পরবর্তীতে মুম্বাইয়ের ফিল্ম দুনিয়ায় সেভাবে সফলতা না পেলেও ঐশ্বরিয়া রায়ের সঙ্গে চেহারার মিল থাকায় বেশ আলোচিত হন স্নেহা উলাল।

অনেক দিন থেকেই লাইমলাইটে নেই। তবে কিছুদিন হঠাৎ করেই বেশ হই চই ফেলে দিয়েছেন। আর এর পেছনে আছে ক্যারিবিয়ান দুই ক্রিকেটার ক্রিস গেইল এবং ডোয়াইন ব্রাভোর নাম।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজ মাঠে নামার একদিন আগে নাকি ক্যারিবিয়ান ক্রিকেটারদের সঙ্গে পার্টিতে অংশ নেন স্নেহা। এতদিন পর অবশেষে তা নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে মিডিয়ায় আলোচনা হয়।

২৮ বছর বছর বয়সী স্নেহা ভারতীয় একটি পত্রিকাকে জানান, সেদিন রাতে ক্রিস গেইলের সঙ্গে নেচেছেন, জমিয়ে আড্ডাও দিয়েছেন। তার ভাষায়, ক্রিস গেইল অত্যন্ত শান্ত, হোটেলে তার সঙ্গে মনে রাখার মতো একটি রাত কাটিয়েছি, অনেক মজাও হয়েছে। তাকে দেখুন! খুব শান্ত মানুষ।

সেদিনের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ভেগা এন্টারটেইনমেন্টকে ধন্যবাদও জানান এ অভিনেত্রী।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...

Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...