Current date Sep 6, 2026
রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে ফের জনসভার ঘোষণা বিএনপির

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ফের জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি।

এ ছাড়া একই দাবিতে ১৫ মার্চ চট্টগ্রামে, ২৪ মার্চ বরিশালে এবং ৩১ মার্চ রাজশাহীতে জনসভা করবে দলটি।

আজ সোহরাওয়ার্দীতে দলটির জনসভা করার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় ১৯ মার্চ সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, জনসভার অনুমতির জন্য ইতিমধ্যে কাগজপত্র প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। এবার সরকারের বোধোদয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফখরুল বলেন, দেশের রাজনীতি এখন গোয়েন্দাদের হাতে চলে গেছে। দুঃখ হয় যখন গোয়েন্দাদের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলের সভা-সমাবেশ হবে কিনা তা নির্ধারণ করা হয়। বিএনপি এখন সংঘাত এড়িয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে আন্দোলন করছে। অনেকেই এটিকে বিএনপির দুর্বলতা ভাবছে। কিন্তু তা নয়, বিএনপি দেশকে ভালোবাসে বলেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...