Current date Sep 11, 2026
বাংলাদেশ

স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাক্ষাৎ করবেন আজ (২৪ জানুয়ারি)। দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে ওই দিন দুপুর দুইটায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমরা সংসদ সচিবালয় থেকে সময় পেয়েছি। মঙ্গলবার দুপুর ২টায় স্পিকারের সঙ্গে সিইসি সাক্ষাৎ করবেন। সাক্ষাতে বিস্তারিত আলোচনার পর জানানো হবে।

এর আগে রোববার (২২ জানুয়ারি) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সিইসির সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সাক্ষাৎ হতে পারে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...