Current date Sep 6, 2026
অর্থনীতি

স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে জাপান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার পরে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে জাপান। দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। জাপানে আমাদের রপ্তানিও বাড়ছে। আগামীতে দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্ত্রীদের দপ্তর পরিবর্তন নিয়ে তিনি বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। নতুন পদ পাওয়া সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

তোফায়েল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়ার আশা করে না বাংলাদেশ। কারণ বাংলাদেশ যত শর্ত পূরণ করুক তারা দেবে না। প্রতিবছর নয়শ মিলিয়ন কাস্টমস ডিউটি দেয় বাংলাদেশ। তারপরও জিএসপি পাওয়ার প্রত্যাশা করে না। তাদের জিএসপি আমাদের প্রয়োজন নেই।

‘সারা পৃথিবীতে বাংলাদেশ ৩৫ বিলিয়ন ডলার রপ্তানি করে। তাদের জিএসপি সুবিধার দরকার নেই।’

এসময় জাপানের রাষ্ট্রদূতও বাংলাদেশে আরো বিনিয়োগের আশা করেন বলে জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...