Current date Oct 22, 2026
Lead Newsখেলা

হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজ খানকে নিয়ে দল গঠন করলো সাকিবের মোনার্ক পদ্মা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকার স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। জমকালো অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দলের খেলোয়ারদের অন্তর্ভুক্তি চূড়ান্ত হয়। এর মধ্যে মোনার্ক পদ্মা চারজন বিদেশী খেলোয়ার সহ ১৮ জনের দল গঠন করে।

মোনার্ক পদ্মায় হকির ম্যারাডোনা হিসেবে খ্যাত পাকিস্তান জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক শাহবাজ আহমেদ (সিনিয়র) রয়েছেন দলের উপদেষ্টা হিসেবে। আগামী ২৮শে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হকির ফ্র্যাঞ্চাইজ লীগে মোনার্ক পদ্মার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোরিয়া থেকে আগত সিয়ান জিন ইয়ো (Seung Jin Yoo)। এছাড়াও স্থানীয় কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশী কোচ জনাব শহিদুল্লাহ টিটু। তরুণ এই দলটির দলনেতার ভূমিকায় দেখা যাবে বাংলাদেশ হকির পোস্টার বয়, অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি।

প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, ডেপুটি রেজিস্টার সমবায় অধিদপ্তর আবুল খায়ের হিরু, মোনার্ক হোল্ডিংস-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান, পরিচালক জায়েদ কামাল, উপদেষ্টা জনাব ফয়সাল আহসান এবং টিম ম্যানেজার রফিকুল আলমসহ প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...