Current date Sep 6, 2026
স্বাস্থ্য

হজমশক্তি বাড়ায় সফেদা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সফেদা অত্যন্ত সুস্বাদু একটি ফল। সারা বিশ্বেই এটি পাওয়া যায়। খেতে সুস্বাদু এই ফলটির রয়েছে দারুন সব পুষ্টিগুণ।

পুষ্টি উপাদানে ভরপুর থাকার কারণে সফেদা স্বাস্থ্যসম্মত ফলও বটে। খেতে মিষ্টি এই ফলটির ভিতরটি খুবই নরম আর তুলতুলে হয়।

সফেদা চোখের জন্য খুবই উপকারী। এতে বিদ্যমান ভিটামিন ‘এ’ চোখ ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি-ও চোখ ভালো রাখতে কার্যকরী ভূমিকা পালন করে, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমায়।

সফেদায় প্রচুর পরিমানে ভিটামিন ‘সি’ থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে। একারণে সর্দি- কাশি সারাতেও এটি দারুন কার্যকরী। এটি শরীরের যেকোন ধরনের সংক্রমনও সারায়।

সফেদায় প্রচুর পরিমানে আঁশ থাকে। যা হজমশক্তি বাড়াতে এবং কোষ্টকাঠিন্য কমাতে দারুনভাবে কাজ করে। একারণে হজমশক্তি বাড়াতে সফেদা খাওয়া জরুরি।

যেহেতু সফেদায় প্রচুর পরিমানে ভিটামিন ‘এ’ এবং অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ভিটামিন ‘সি’ থাকে একারণে এটি ক্যান্সার প্রতিরোধেও দারুন ভূমিকা রাখে।

সফেদা হাড় সুরক্ষার জন্যও খুব উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে বাঁধা দেয়।

সফেদায় প্রচুর পরিমানে আয়রন, ফসফরাস, ফলিক অ্যাসিড থাকে। এ কারণে এটি নতুন রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে। রক্তণূন্যতা রোধ করতে সহায়তা করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...