Current date Jul 23, 2026
বাংলাদেশ

হামলাকারীর মামা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান আটক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুরের কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসায় তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে হামলাকারীর মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানকে আটক করা হয়েছে।

আটক ফজলুর রহমান সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ন অাহবায়ক এবং জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের ঘনিষ্ঠজন।

হামলাকারীর মামা ফজলুর রহমানের পাশে জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন

হামলাকারী ফয়জুর রহমানের তালাবন্ধ বাসার তালা ভেঙে ঘরের ভেতর থেকে তার মামা ফজলুর রহমানকে অাটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রাত সোয়া ১ টার দিকে থানায় নিয়ে আসা হয়।

গতকাল শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন বিশিষ্ট লেখক ড. জাফর ইকবাল।

বিডি প্রতিদিন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...