Current date Jul 19, 2026
Lead News

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট বিভাগেই ৩ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৩ জন।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৩১৮ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি।

এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৮ জন ও আক্রান্ত ৬২ হাজার ৭৫ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

৪৭তম বিসিএসের ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করেছে...

Lead Newsবাংলাদেশ

সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু....

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত...