Current date Oct 22, 2026
খেলা

হারতে হারতে জিতল ইংল্যান্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড দলের কোন খেলোয়াড় হাফ সেঞ্চুরি করতে পারেননি। দলের পক্ষে সবোর্চ্চ রান ইংল্যান্ড অধিনায়ক এউইয় মরগানের। আর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন খেলেছন অপরাজিত ১১২ রানের ইনিংস। কিন্তু শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। চার রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেছে মরগান বাহিনী।

ওয়েলিংটনে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশরা। দলের হয়ে ইংলিশ অধিনায়ক মরগানের সবোর্চ্চ ৪৮ রানের সঙ্গে অন্যদের ছোট ছোট অবদানে ২৩৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে জেতার জন্য এই রানই যে যথেষ্ঠ তা প্রমাণ করেছে ইংলিশ বোলাররা।

নিউজিল্যান্ডের হয়ে এক অধিনায়ক উইলিয়ামসন ছাড়া আর কেউই মঈন আলী, আদিল রশিদ কিংবা ক্রিস ওকর্সের সামনে দাঁড়াতে পারেনি। শুরু থেকে শেষ পর্যন্ত একাই দলের হয়ে লড়ে গেছেন কিউই অধিনায়ক। কিন্তু অপরাজিত থেকেও মাঠ ছেড়েছেন মাথা নিচু করে।

কিউইদের হয়ে উইলিয়ামসনের পরে বেশি রান শেষের দিকে ব্যাট করা মিশেল সাটনারের। তিনি ৪১ রান করে রানআউটে কাটা পড়েন। দলের হয়ে আর কেউ ১০ এর ঘরে পৌঁছতে পারেনি। শেষমেষ হাতে দুই উইকেট থাকতে নির্ধারিত ৫০ ওভারে ২৩০ রান করলে ৪ চারের জয় পায় ইংলিশরা।

শেষ ওভারে কিউইদের জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। কিন্তু শেষের দিকে ক্রিস ওকর্স যে কত ভালো বোলার তা অস্ট্রেলিয়ার পরে আবার একবার প্রমাণ করলেন। সেট ব্যাটসম্যান হিসেবে উইলিয়ামসন ব্যাটে থাকলেও ওভারটি থেকে ১০ রানের বেশি নিতে পারেনি তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...