Current date Oct 24, 2026
Lead Newsবিশ্ব

৩৪৫ যাত্রী নিয়ে প্লেনে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ৩৪৫ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি প্লেন অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। প্লেনটি আকাশে উড়ার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে জরুরি অবতরণ করান প্লেনটির পাইলট। খবর এনডিটিভি।

এবিজি ৮৭৭২ প্লেনটি রাশিয়ার উইকাতেরিনবার্গ বিমানবন্দর থেকে ভিয়েতনামের দিকে যাচ্ছিল। হঠাৎ পাইলটের নজরে আসে যান্ত্রিক ত্রুটির বিষয়টি। এরপরই কাছে থাকা দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন প্লেনটি। সঙ্গে সঙ্গে আটটি দমকল ও অ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়। যদিও আগুন লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। সব যাত্রীরা সুরক্ষিত ছিলেন বলে জানা যায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...